২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 05:34 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এদের একজন ঢাকা বিভাগের; একজন সিলেটের; আরেকজন খুলনা বিভাগের। 

সরকারের হিসাবে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮২৯ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৮ জন। 

এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় ৮৭৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৯৯ জন।

২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৩০৭ জন, রাজশাহীতে ১৯, সিলেটে ৯৬, চট্টগ্রামে ২১৫, বরিশালে ৮২, ময়মনসিংহে ২৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন।

এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৮ হাজার ৮২৫ জন। এর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৭ হাজার ৫৯১। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২০৮।