২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

মারা যাওয়া একজন সিলেট বিভাগে, অপরজন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 05:31 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের প্রাণ গেছে। হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন ১ হাজার ৮৫ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া একজন সিলেট বিভাগের, অপরজন বরিশাল বিভাগের। এ নিয়ে গত মার্চের মাঝামাঝি থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৩৭ জনে।

এর মধ্যে হামে আক্রান্ত হয়েছিলেন ৯৬ জন। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১০৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭০, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৬৯ জনে।

এর মধ্যে হামে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৯ জন। বাকিদের হামের উপসর্গ ছিল।