চঞ্চলের সঙ্গে ফ্রেমবন্দি, জুটি বাঁধতে আগ্রহ শ্রীলেখার
কলকাতায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একসঙ্গে ছিলেন দুজন।
বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এখন পশ্চিম বাংলায়ও তুমুল জনপ্রিয়; তাই তার সঙ্গে জুটি বেঁধে কাজ করার আগ্রহ দেখালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সম্প্রতি কলকাতায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একসঙ্গে ছিলেন শ্রীলেখা ও চঞ্চল। ওই অনুষ্ঠানে নিজেদের একটি ছবি শ্রীলেখা সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন- এই ছবিটা...কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসঙ্গে দয়া করে কেউ কাস্ট কর।”
শ্রীলেখার সেই পোস্টে অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “এমন লোভনীয় জুটি আর হয় না।”
দুজনের পোশাকের মিল নিয়ে একজন জানতে চেয়েছেন- পরিকল্পনা করেই এমন পোশাক কি না? জবাবে শ্রীলেখা লিখেছেন-“না।”
ব্যস্ত অভিনেতা চঞ্চল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন। আর অভিনেত্রী শ্রীলেখা এখন সিনেমা পরিচালায় ব্যস্ত বেশি।
