১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বড়দিনে মাছরাঙা ও দুরন্ত টিভির আয়োজন

বড়দিনে মাছরাঙা টেলিভিশন দেখাবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আর দুরন্ত টিভিতে প্রচারিত হবে বিমেষ নাটক।

বড়দিনে মাছরাঙা ও দুরন্ত টিভির আয়োজন

বড়দিনের সন্ধ্যায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ শুভদিন আজ বড়দিন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 06:52 PM

Updated : 24 Dec 2023, 06:52 PM

খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শিশুদের বিশেষায়িত টিভি চ্যানেল দুরন্ত টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা- সিজন ২’।

অন্যদিকে মাছরাঙা টেলিভিশন দিনটিকে ঘিরে প্রচার করবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান।

মাছরাঙা টেলিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ শুভদিন আজ বড়দিন’।

সুষমা সরকারের উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, অণিমা মুক্তি গোমেজ, কামরুজ্জামান রাব্বি।

নৃত্য পরিবেশনায় থাকবে ওয়ার্দা রিহাব ও তার দল এবং খ্রিস্টান সম্প্রদায়ের শিল্পীরা।

Image

বড়দিনের সকাল ও সন্ধ্যায় দুরন্ত টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা- সিজন ২’।

অন্যদিকে দুরন্ত টিভির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উৎসবের খুশিতে জমবে নাটক হাসিতে' এই স্লোগানে বড়দিনে বিশেষ গল্পে নির্মিত হয়েছে নাটক ‘হৈ হৈ হল্লা- সিজন ২’।

সোমবার সকাল ১১টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটি দেখানো হবে।

নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার এবং মূল ভাবনা ও নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমন, শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য, ঋ, কাওসারসহ অনেকে।