১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে এক পলকে ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী

অভিনয়ে সফল হলেও নাচই হেমা মালিনীর খ্যাতির অন্যতম মন্ত্র।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 11:50 PM

Updated : 16 Oct 2022, 11:50 PM

Image

হেমা মালিনী ও তার স্বামী অভিনেতা ধর্মেন্দ্র; ছবির মতোই হাসিতে-খুশিতে উজ্জ্বল তাদের দাম্পত্য জীবন। ১৯৭০ সালে প্রথম দুজন পর্দা ভাগাভাগি করেন ‘তুম হাসিন ম্যায় জাওয়ান’ সিনেমায়। আর তাদের চার হাত এক হয় ১৯৭৯ সালে

Image

দুই অভিনেতার মন দেওয়া-নেওয়া শুরু যখন থেকে, ধর্মেন্দ্র তখন বিবাহিত এবং চার সন্তানের জনক। হেমা মালিনীকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও প্রথম স্ত্রীর কাছ থেকে তালাক মেলেনি এই নায়কের। অগত্যা বলিউডের এই দুই তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেই ধর্মমতেই বিয়ে করেন। সেই সময়ের ছবিটি ধর্মেন্দ্রর একটি জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার হেমা মালিনী

Image

দুই মেয়ে এশা ও অহনা দেওলের সঙ্গে হেমা ও ধর্মেন্দ্র। ছোট দুই মেয়েকে কাঁধে চড়িয়ে বাবা-মায়ের হাসিমুখ। ছবির ক্যাপশনে হেমা মালিনী লিখেছেন, দুই মেয়েকে পেয়ে গর্বিত

Image

এক পারিবারিক ভ্রমণে মেয়ে এশার সঙ্গে হেমা মালিনী। ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এশা, যিনি নিজেও একজন অভিনেত্রী

Image

ছোট মেয়ে অহনা দেওলের সঙ্গে হেমা মালিনী। মায়ের মতোই ধ্রুবদী নাচে পারদর্শী অহনা

Image

মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করেন মেয়ে এশা দেওল

Image

পরিবারের সঙ্গে শুধু সময় কাটাতেই নয়, বিশেষ দিনগুলো উদযাপনও পছন্দ করেন হেমা মালিনী। ধর্মেন্দ্রর সঙ্গে হেমা মালিনী গত বছর ছবিটি তুলেছিলেন বড়দিনে। সেদিন তার বাসায় পার্টিতে হাজির ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও

Image

ইনস্টাগ্রামের বহু ছবি বলে দেয় মেয়েদের প্রতি হেমা মালিনীর ভালোবাসা। মেয়ে এশা দেওলের সঙ্গে এক আবেগঘন মুহূর্তে হেমা মালিনী

Image

অহনার বিয়ের এই ছবিটি শেয়ার করেছেন হেমা মালিনী। মেয়েকে ‘অমূল সম্পদ’ উল্লেখ করেছেন ছবির ক্যাপশনে

Image

তিন প্রজন্মকে নিয়ে হেমা মালিনী এক ফ্রেমে। এশা-অহনা এবং তাদের সন্তানদের নিয়ে কোন এক জন্মদিনে কেকে কাটার অনুষ্ঠানে ‘ড্রিম গার্ল’