২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ডকে টেক্কা দিতে নতুন ফ্র্যাঞ্চাইজির চিন্তা ছিল পিয়ার্সের!

পিয়ার্স ব্রসনানের নতুন বন্ড ফ্যাঞ্চাইজি চালুর পরিকল্পনা জানাজানির পরও বন্ডের ভূমিকায় তাকেই দেখা যায়!

বন্ডকে টেক্কা দিতে নতুন ফ্র্যাঞ্চাইজির চিন্তা ছিল পিয়ার্সের!

ব্রিটিশ অভিনেতা পিয়ার্স ব্রসনাস জেমস বন্ড চরিত্রে ছিলেন ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 12:19 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

জেমস ব্ন্ড নিয়ে গত ছয় দশকের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস নতুন কোনো খবর নয়। বিস্ময়কর তথ্য হল বন্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়েছিলেন খোদ ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করা এক অভিনেতা। তিনি পিয়ার্স ব্রসনান।

জেমস বন্ডের প্রযোজক কেভিন ম্যাকক্লোরি ও ইওন প্রোডাকশনেরর মধ্যে জেমন বন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে দ্বন্দ্ব কারও অজানা নয়। সেই দ্বন্দ্বের ফলাফল ‘স্প্রেকট্রা’ নিয়ে আইনি জটিলতা। আর সেই দ্বন্দ্বের ‘হোতা’ চরিত্রে জড়িয়ে পড়েন পিয়ার্স ব্রসনান।

সিনেমাব্লেন্ড বলছে, জেমস বন্ডকে টেক্কা দিতে পিয়ার্স নতুন বন্ড ফ্র্যাঞ্চাইজি চালুর পরিকল্পনা নিয়েছিলেন। এবং আরও অবাক করার বিষয় হল, বিষয়টি জানাজানির পরও বন্ডের ভূমিকায় পিয়ার্সকেই দেখা যায়।

জানা গেছে, পিয়ার্স নিজেই ‘নেভার সে নেভার এগেইন’ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, সেখানেত ‘কমান্ডার বন্ডের’ ভূমিকায় থাকতে চেয়েছিলেন। সেটি যদি হত, তাহলে বন্ড চলচ্চিত্রে পিয়ার্স অধ্যায় নতুন করলে লিখতে হত।

আইরিশ এই অভিনেতা ও নির্মাতা তার অভিনয় জীবন শুরু করেছিলেন ১৯৮২ সালে টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। ১৯৯৫ সালে পিয়ার্স পঞ্চম অভিনেতা হিসেবে ব্রিটিশ স্পাই থ্রিলার ‘জেমস বন্ড’ সিরিজে অভিনয় করতে শুরু করেন। মোট চারটি বন্ড সিনেমায় কাজ করেন পিয়ার্স ২০০২ সাল পর্যন্ত।

কিন্তু, জেমস বন্ডকে টেক্কা দিতে পিয়ার্স নতুন বন্ড ফ্র্যাঞ্চাইজি চালুর পরিকল্পনা নিয়েছিলেন কেন?

বন্ডে রজার মুর চরিত্রটি ছেড়ে দেওয়ার পর ‘দ্য লিভিং ডে লাইট’ সিনেমার জন্য পিয়ার্স ছিলের পছন্দের তালিকায়। সে সময় পিয়ার্স চরিত্রটি করলে বন্ড চরিত্রে দর্শকের তখনই তাকে পেত। তারপর পিয়ার্স বন্ডের ভূমিকায় এসে জনপ্রিয়তা ধরে রাখেন দীর্ঘ দিন। এরপরও তিনি কেন ফ্র্যাঞ্চাইজির প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়েছিলেন, তা প্রশ্নই থেকে যাচ্ছে।