ঈদ যে কারণে বিশেষ ফাতিমা সানা শেখের কাছে
“প্রিয়জনদের সাথে দেখা করা, একসাথে আনন্দ করাই আমার জন্য ঈদ।”
শৈশবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের স্মৃতি নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ। কেন কোরবানির ঈদ তার কাছে বিশেষ উৎসব, তাও ব্যাখ্যা করলেন এই বলিউড তারকা।
কোরবানির ঈদের আগে ফাতিমা ১৫ বছর বয়সে পরিবারের সঙ্গে এই উৎসবের কিছু স্মৃতি স্মরণ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
এই অভিনেত্রী বলেন, “সত্যি বলতে ধর্মীয় কারণে ঈদ বিশেষ হয়ে ওঠেনি। প্রিয়জনদের সাথে দেখা করা, একসাথে আনন্দ করাই আমার জন্য ঈদ।”
ফাতিমা বলেন, “সময় বদলে গেছে। এখন আমার ছোটদের ঈদ সালামি দিতে হয়। সেই দিনগুলোতে ভাইবোনদের সাথে কোলা আর চিপসে খেতে খেতেই দিন পার হয়ে যেত।”
মুম্বাইতে বেড়ে ওঠার কথা স্মরণ করে ফাতিমা বলেন, বিভিন্ন ধর্মের মানুষরা একসঙ্গে ঈদ উদযাপন করত।
“সেসময় বাবা-মা আমাকে প্রতিবেশীদের বাড়িতে বিরিয়ানি দিতে পাঠাত। একই পরিবার না হলেও একতা ছিল সকলের মধ্যে।”
