২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃশ্য ছাঁটার পর প্রকাশ্যে ‘ওএমজি ২’ ট্রেইলার

সেন্সর বোর্ডের আপত্তিতে ২০টি দৃশ্যে কাঁচি চালিয়ে আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা ‘ওএমজি ২’।  সেই মুক্তি সামনে রেখে সিনেমার ট্রেইলার এসেছে সোশ্যাল মিডিয়ায়। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ওএমজি: ওহ মাই গড’। সেই সিনেমার সিকুয়েল ‘ওএমজি ২’। প্রথম পর্বের মত একটি মামলার দৃশ্য নিয়ে এগিয়েছে দ্বিতীয় পর্বের গল্প। ট্রেইলারে পঙ্কজ ত্রিপাঠিকে সমস্যা থেকে উদ্ধারে শিবরূপে মজার মজার কাণ্ড ঘটাতে দেখা যায় অক্ষয়কে। উমেশ শুক্লার পরিবর্তে এবারের সিক্যুয়েল পরিচালনা করেছেন অমিত রায়। আর প্রযোজনায় অক্ষয় কুমার ও অশ্বিন ভার্দে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 02:07 PM

Updated : 04 Aug 2023, 02:07 PM