২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফ করিমের জন্মদিন কাটল ‘অন্য সব দিনের মতোই’

ব্যতিক্রম ছিল সকলের ভালোবাসামাখা বার্তা, বললেন এই অভিনেতা।

মোশাররফ করিমের জন্মদিন কাটল ‘অন্য সব দিনের মতোই’

অভিনেতা মোশাররফ করিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 05:54 PM

Updated : 23 Aug 2022, 05:57 PM

অন্য সব দিনের মতোই জন্মদিন কাটালেও সবার ভালোবাসার কারণে দিনটি বিশেষ হয়ে উঠেছিল বলে জানালেন অভিনয়শিল্পী মোশাররফ করিম।

সোমবার ছিল এই অভিনেতার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে নিয়ে পোস্ট লিখে, ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু মোশাররফ করিম ছিলেন কাজের ব্যস্ততায়।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছেন মোশাররফ করিম। সেখানে কাজের ব্যস্ততার মধ্যেই কেটেছে জন্মদিন। মঙ্গলবার এই অভিনেতা এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “আমার জন্মদিন গত হল। কাজের মধ্যেই ছিলাম। খুব আনন্দে ছিলাম তাও না। অন্য সব দিনের মতোই কাটল। ব্যতিক্রম সকলের ভালোবাসামাখা বার্তা।”

নিজের সম্পর্কে বলতে গিয়ে মোশাররফ করিম লিখেছেন, “আমি একটু অন্যরকম এই ভাবনায়, যে ফুলে থাকি সেটা চুপসে যায়। আবিষ্কার করি আমিও সবার মতোই- ভালোবাসাই ভালোবাসি। ভালোবাসার জন্য সবাইকে ভালোবাসা।”

এদিকে মোশাররফ করিমের জন্মদিনে নতুন সিনেমার খবর জানিয়েছেন পরিচালক নিয়ামুল মুক্তা। সিনেমাটির নাম ‘বৈদ্য’। এটি নির্মাতার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। মোশাররফ করিম শিগগিরই এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।