২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভকে নিয়ে রসিকতা, রেগে সেট ছাড়লেন অভিষেক

ক্ষুব্ধ অভিষেক বলেন, “আপনারা মানুষকে সম্মান করতে শিখুন। লোক হাসাতে মানুষ সম্পর্কে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি!”

অমিতাভকে নিয়ে রসিকতা, রেগে সেট ছাড়লেন অভিষেক

‘কেস তো বনতা হ্যায়’ অনুষ্ঠানে অভিষেক বচ্চন

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2022, 05:16 PM

Updated : 07 Oct 2022, 05:16 PM

মুম্বাইয়ে চলছিল এক অনুষ্ঠানের লাইভ শো; সেখানে অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুনে ক্ষেপে গিয়ে সেট থেকে বেরিয়ে গেলেন ছেলে অভিষেক বচ্চন।

যাওয়ার আগে স্পষ্ট বলে গেলেন, বাবাকে নিয়ে কোনো ধরনের রিসকতা সহ্য করবেন না তিনি।

সিনে ম্যাগাজিন বলিউডশাদিস বলছে, ঘটনাটি ঘটেছে ‘কেস তো বনতা হ্যায়’ কমেডি শোতে। যেখানে অতিথি হয়ে গিয়েছিলেন অমিতাভপুত্র অভিষেক।

অনুষ্ঠানে কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠী হঠাৎ অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করলে ক্ষেপ যান অভিষেক। শুনিয়ে দেন দুকথা।

অভিষেক বলেন, “আর নেওয়া যাচ্ছে না। আমাকে নিয়ে যত খুশি রসিকতা করুন, কিন্তু বাবাকে নিয়ে নয়।“

Image

বাবা অমিভাভ বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চন

পরিতোষ এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।

ক্ষুব্ধ অভিষেকের ভাষ্য, “আপনারা মানুষকে সম্মান করতে শিখুন। লোক হাসাতে মানুষ সম্পর্কে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি!”

এই কথা বলে উপস্থিত কাউকে একটি কথা বলার সুযোগ না দিয়ে অভিষেক বেরিয়ে যান। বিচারকের আসনে রীতেশ দেশমুখ ও কুশা কাপিলাও ঘটনার আকষ্মিকতায় হতভম্ব হয়ে যান।

 অভিষেকের মেজাজ চড়েছে–এমন ঘটনা বিরল। বচ্চনপুত্র ঠাণ্ডা মাথার মানুষ বলেই পরিচিত। এছাড়া বাবা-ছেলের সম্পর্কের গভীরতা নিয়েও তারা নন্দিত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অভিষেকের রাগের ভিডিও দেখে অবাক হওয়ার পাশাপাশি তাকে সমর্থনও দিচ্ছেন অনেকে।