২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

২০ শহরের ৩০ প্রেক্ষাগৃহে দিলীপ কুমার

বলিউড কিংবদন্তির জন্ম শতবর্ষে তার সিনেমা নিয়ে এই আয়োজন।

২০ শহরের ৩০ প্রেক্ষাগৃহে দিলীপ কুমার

দীলিপ কুমার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 10:08 PM

Updated : 11 Dec 2022, 10:08 PM

বেঁচে থাকলে এখন একশ বছর পূর্ণ হত দিলীপ কুমারের; কিংবদন্তি এই অভিনেতার জন্ম শতবার্ষিকী উদযাপনে বড় আয়োজন হচ্ছে ভারতজুড়ে।

এনডিটিভি জানিয়েছে, দিলীপ কুমারের ১০০তম জন্মবার্ষিকী স্মরণীয় রাখতে ১০ ও ১১ ডিসেম্বর ভারতের ২০টি শহরে ৩০টিরও বেশি সিনেমা হলে তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর প্রদর্শনীর আয়োজন করেছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন।

দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবটি ‘দিলীপ কুমার: হিরো অফ হিরোজ’ শিরোনামে আয়োজিত হচ্ছে।

ভারতীয় চলচ্চিত্রের ‘কিং অব ট্রাজেডি’ খ্যাত দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালের ১১ ডিসেম্বর। ইউসুফ খান ছিল তার নাম, তবে সিনেমায় নেমে তিনি দীলিপ কুমার নাম নেন।

১৯৫০ ও ১৯৬০ এর দশকের বলিউড শাসন করা এ অভিনেতা ৯৮ বছর বয়সে ২০২১ সালের ৭ জুলাই মারা যান।

দিলীপ কুমারকে নিয়ে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। প্রয়াত স্বামীর পোস্টারের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

অনুষ্ঠানে ফরিদা জালাল, আশা পারেখ, ওয়াহিদা রেহমান, প্রেম চোপড়া, রমেশ সিপ্পি, দিব্য দত্তের মতো বলিউড তারকারা ছিলেন।