হেনরি-কেলির প্রেম
কেলি কোকোর সঙ্গে প্রেম করছেন হেনরি কেভিল?
হলিউডি অভিনেতা হেনরি কেভিল প্রেম করছেন টিভি শো ‘বিগ ব্যাং থিওরি’-র অভিনেত্রী কেলি কোকোর সঙ্গে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
পিপলডটকম এক সূত্রের বরাতে সম্প্রতি জানিয়েছে, তারা দুজনেই এতদিন একা ছিলেন এবং স¤প্রতি ডেট করা শুরু করেছেন।
তবে এই বিষয়ে কেলি কিংবা হেনরি, কারও পক্ষ থেকেই নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।
সূত্রটি আরও জানিয়েছে, তারা তাদের সম্পর্ক শুরু করেছেন মাত্র এবং দুজনে মিলে খুবই ভালো সময় কাটাচ্ছেন।
