২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিউচার লিডার্স প্রোগ্রামে ৪৪ শিক্ষার্থী

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 01:59 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

টিভি রিয়ালিটি শো দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম এর মূলপর্বে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও ব্যবসা প্রশাসন বিভাগের ৪৪ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ১৭ জুন চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, বহির্বিশ্বের ব্যবসা বাণিজ্যের ধরন ও ধারণা একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে সহজভাবে তুলে ধরে ভবিষ্যৎ  উদ্যোক্তা ও  ব্যবসায়ী নেতৃত্ব গড়ে তুলতেই এই উদ্যোগ।

অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য প্রতিযোগীদের বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি করে তাদের ব্যবসায়িক জ্ঞানের পরিধি  ও মেধা যাচাই এবং তা বৃদ্ধি করা। বিশেষ করে বাস্তব পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে তাদের নেতৃত্বগুণ যাচাই করা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অনুষ্ঠানটির প্রধান বিচারক আবদুল মুক্তাদির, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রধান বিচারকের সহযোগী তাসলিম আহমেদ, প্রকল্প প্রধান ফারজানা ব্রাউনিয়া এবং অনুষ্ঠান পরিচালক আকা রেজা গালিব।

এর পৃষ্টপোষকতা করছে মাত্রা, এফএলএল এবং রেডিও ফুর্তি।

এটি প্রতি মঙ্গলবার ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হচ্ছে চ্যানেল আইতে।