আয়োজনে আমন্ত্রণ-এ লারা লোটাস
গাজীটিভির নিয়মিত তথ্য ও বিনোদনমূলক আড্ডার অনুষ্ঠান ‘আয়োজনে আমন্ত্রণ’-এ অতিথি হিসেবে আসছেন অভিনয়শিল্পী লারা লোটাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফেরদৌসী আরা বন্যা এবং প্রযোজনা করছেন সোহেল রানা।
সোহেল রানা অনুষ্ঠানটি সম্পর্কে বলেন, “অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারাদেশের সাংস্কৃতিক জগতে কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হচ্ছে। এছাড়া একটি বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের উপর আমন্ত্রিত অতিথির সঙ্গে চলে আড্ডা। আড্ডায় উঠে আসে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়িক ঘটনাসহ নানা বিষয়।”
রানা আরও বলেন, “পাশাপাশি গাজীটিভির প্রতিদিনের অনুষ্ঠানমালা দর্শদের জানানো হয়। সর্বোপরি অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে, বিনোদন এবং তথ্যের মাধ্যমে দর্শককে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পের প্রতি আগ্রহী করে তোলা।”
