২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘রোলিং স্টোন’র সর্বকালের সেরার তালিকায় লতা

পাকিস্তানের প্রয়াত গায়ত নুসরাত ফতেহ আলী খানও এই তালিকা আছেন।

‘রোলিং স্টোন’র সর্বকালের সেরার তালিকায় লতা

লতা মঙ্গেশকর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 07:28 PM

Updated : 03 Jan 2023, 07:28 PM

যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘রোলিং স্টোন’র সর্বকালের সেরা ২০০ সংগীতশিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় উপমহাদেশের প্রবাদপ্রতীম শিল্পী লতা মঙ্গেশকর। তালিকার ৮৪তম স্থানে রয়েছেন এই সুর সম্রাজ্ঞী।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পাকিস্তানের প্রয়াত গায়ত নুসরাত ফতেহ আলী খানও এই তালিকা আছেন। নাম আছে কোরিয়ার গীতিকার লি জি-উন এবং বিটিএসের সর্বকনিষ্ঠ গায় জাংকুকের নামও। তবে বাদ পড়েছেন গায়িনা সেলেন ডিওন।

পৃথিবীর মায়াজাল ছিড়ে ২০২২ সালে ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে চিরবিদায় নেন লতা। বলা হয়, শুধু কণ্ঠ নয়, সংগীতের প্রতি ভক্তি-অনুরাগের অসীম মাত্রাই এই কিংবদন্তি ধরে রেখেছিলেন জীবনভর, যে গুণেই দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের তিনি বেঁধে রাখেন সুরের মায়ায়।

পুরনো খবর:

থেমে গেলেন কোকিলকণ্ঠী: লতা মঙ্গেশকরের জীবনাবসান
লতা মঙ্গেশকর: একজন প্রবাদপ্রতিম শিল্পী, একজন আইকন

লতাকে ‘মোলোডি কুইন’ বর্ণনা করে নিয়ে রোলিং স্টোন বলছে, “লতা মঙ্গেশকরের স্ফটিকের মতো কণ্ঠস্বর ভারতীয় সংগীতের একটি ভিত্তি, যার সীমানা দেশ ছাড়িয়ে পৌঁছায় বহুদূরে। তার স্বর্ণযুগ তিনিই গড়েছিলেন। এই প্লেব্যাক শিল্পী তার কণ্ঠের জাদু ও গায়কীতে অবিস্মরণীয় হয়ে থাকবেন।”

তালিকায় সেরা ২০ জন শিল্পী

আরেথা ফ্র্যাংকলিন, হুইটনি হিউস্টন, স্যাম কুক, বিলি হলিডে, মারায়া ক্যারি, রে চার্লস, স্টিভি ওয়ান্ডার, বিয়ন্স, ওটিস রেডিং, আল গ্রিন, লিটল রিচার্ড, জন লেনন, প্যাটসি ক্লাইন, ফ্রেডি মার্কারি, বব ডিলান, প্রিন্স, এলভিস প্রিসলি, সেলিয়া ক্রুজ, ফ্রাংক সিনাত্রা ও মারভিন গেই।

বিখ্যাত শিল্পীদের মধ্যে এই তালিকায় আরও রয়েছেন অ্যাডেল, পল ম্যাককার্টনি, ডেভিড বোভি, লুই আর্মস্ট্রং, আরিয়ানা গ্র্যান্ডে, লেডি গাগা, রিহানা, অ্যামি ওয়াইনহাউস, মাইকেল জ্যাকসন, নুসরাত ফাতেহ আলী খান, বব মার্লে, এলটন জন, টেইলর সুইফট, ওজি অসবোর্ন, নিল ইয়াং, আইইউ, বোনো, ক্রিস্টিনা আগুইলেরা, বারব্রা স্ট্রাইস্যান্ড, জাংকুক এবং বিলি ইলিশ।