বিয়োন্সির সঙ্গে জেজি
নতুন অ্যালবামে বিয়োন্সি নোলসের সঙ্গে গাইবেন জেজি।
পপশিল্পী জেজির নতুন অ্যালবামে একসঙ্গে গান গাইবেন জেজি এবং বিয়োন্সি নোলস। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
দ্য সান ইউকে জানিয়েছে, বিয়োন্সি এবং জেজি তাদের প্রেমের কথা যখন সবাইকে জানান, তখন অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। ‘পার্ট টু (অন দ্য রান)’ নামের এই গানটিতে তারা সেই দিনগুলোর কথা তুলে ধরেছেন।
‘ম্যাগনা কার্টা হলি গ্রেইল’ নামে জেজির এই অ্যালবামটি আমেরিকায় মুক্তি পাবে ৪ জুলাই এবং বিশ্বব্যাপী পাওয়া যাবে জুলাইয়ের ৭ তারিখ থেকে।
