২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবসনা হতে আপত্তি নেই সেলেনার

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:02 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

পর্দায় নিজের দৈহিক সৌন্দর্য তুলে ধরতে বিবসনা হতে আপত্তি নেই গায়িকা অভিনেত্রী সেলেনা গোমেজের। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, ২০ বছর বয়সী এই তারকা  সম্প্রতি জানিয়েছেন, এবার সম্পূর্ণ নতুন কিছু করতে চান তিনি, আর তাই নিজের চরিত্রগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে আগ্রহী সেলেনা।

এক সূত্র জানিয়েছে, এখন সেলেনা নতুন কিছু করতে চান। চরিত্রের প্রয়োজনে তার এখন বিবসনা হতেও কোনো সমস্যা নেই। অভিনয়ের জন্য নিঃসন্দেহে খুব সহজেই বিবসনা হতে পারবেন তিনি।

তবে সেলেনা বলেছেন অভিনয়ের চাইতে নিজের সংগীত ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দেবেন তিনি। এ বিষয়ে সেলেনা বলেন, “আমি কিছুদিনের জন্য সংগীত থেকে বিরতি নিয়েছি এবং অভিনয়ের উপর বেশি জোর দিচ্ছি। সম্পূর্ণ নতুন কিছু করা আমার জন্য অনেক মজার এবং চ্যালেঞ্জিং। আমি এখন একটি সিনেমায় অভিনয় করছি এবং আশা করছি আরও একটিতে কাজ করব।”

বর্তমানে ইথান হকের সঙ্গে একটি সিনেমায় কাজ করছেন সেলেনা।