সরাসরি লালন
বৃহস্পতিবার রাতে, আরটিভির সরাসরি অনুষ্ঠান ‘বাংলালায়ন মিউজিক ফেস্ট’-এ পরিবেশন করবে ব্যান্ড ‘লালন’ ।
এ বিষয়ে ব্যান্ড প্রধান থিন হান মং তিতি গ্লিটজকে বলেন, “আমাদের ব্যান্ড ঘনঘন লাইভ পরিবেশন বা টিভি অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আগ্রহী না। শ্রোতাদের যদি নতুন কিছু দেওয়ার না থাকে, তাহলে ব্যান্ড নিয়ে পরিবেশনায় যাব কেন!”
তিনি আরও বলেন, “আসলে আমরা প্রচারমুখী নই। তবে মিডিয়াকে একেবারে এড়িয়ে যেতেও চাই না। নতুন গল্প ও গান নিয়ে ভক্তদের কাছে অবশ্যই মাঝে মধ্যে আসতে চাই মিডিয়ারই মাধ্যমে।”
তিতি জানান, দীর্ঘ ছয়মাস পর টিভির সরাসরি গানের অনুষ্ঠানে গাইতে এল ‘লালন’। শেষ অনুষ্ঠানও ছিল আরটিভির ওই অনুষ্ঠানটি।
‘বাংলালায়ন মিউজিক ফেস্ট’ নামের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নুসরাত ফারিয়া। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় এটি প্রচার হয় বৃহস্পতিবার রাত ১২টায়।
