২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নোরার সঙ্গে নাচল কাতার

কাতার বিশ্বকাপের ফ্যানে ফেস্টে নাচের ছন্দে সবাইকে মুগ্ধ করার পর এখন সোশাল মিডিয়ায় রাজত্ব করছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ভক্ত অনুরাগীদের জন্য ইনস্টাগ্রামে নিজের গ্ল্যামারাস লুকের কয়েকটি ছবি পোস্ট করছেন এই নৃত্যশিল্পী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2022, 08:12 PM

Updated : 02 Dec 2022, 08:20 PM

Image

ইনস্টাগ্রামে আরব বংশোদ্ভূত শিল্পীদের মধ্যে নোরা ফাতেহির ফলোয়ারই সবচেয়ে বেশি। তার ফলোয়ার সংখ্যা এখন ৪ কোটি ২০ লাখ।

Image

মঙ্গলবার দোহার আল বিদা পার্কে ফিফা ফ্যান ফেস্টে কয়েকজন বিশ্বখ্যাত শিল্পীর সঙ্গে ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নোরা ফাতেহি।

Image

শুধু ফ্যান ফেস্টের দর্শকরাই নন, সেই নাচের ভিডিও দেখতেও সোশাল মিডিয়ায় হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা।

Image

অনুষ্ঠানের এক পর্যায়ে বলিউডের এই শিল্পী নাচের মধ্যেই ভারতের তেরঙা পতাকা দুলিয়ে বলে ওঠেন 'জয় হিন্দ'। ভক্তরা তাকে প্রশংসায় ভাসালেও পতাকা উল্টো করে ধরায় সোশাল মিডিয়ায় ট্রলের শিকার হতে হয়েছে তাকে।

Image

মরোক্কান বংশোদ্ভূত কানাডীয় নাগরিক নোরা ফাতেহি বিশ্বকাপের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন।