১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিম তখন সৈকতে

বিয়ের সাত পাঁক এবং পরাণ-দামাল, এক বছরেই তিন স্মরণীয় ঘটনা ঘটে গেছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনে। ব্যস্ততার এ ‘সুখের’ বছর শেষে মিমকে পাওয়া গেল প্রকৃতির মাঝে। কক্সবাজারে সাগর পাড়েই সময় কাটাচ্ছেন এই তারকা। সৈকতে নানা ভঙ্গিমায় তোলা ছবি শেয়ার করেছেন ফেইসবুক ও ইনস্টাগ্রামে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 10:51 AM

Updated : 10 Dec 2022, 10:51 AM

Image

আকাশ-পানি ও গাছপালার নীল-সবুজের মাঝে কালো পোশাকে ‘সতেজ’ মিম।

Image

শেষ বিকেলের আলোয় সোনালী মেঘকে ভালোবাসায় বাঁধলেন এই মডেল ও অভিনয়শিল্পী।

Image

চলতি বছরের জানুয়ারিতে মিম বিয়ে করেন ব্যাংকার সনি পোদ্দারকে। এর আগে গত বছর ১০ নভেম্বর জন্মদিনে হবু স্বামী প্রেমিক সনিকে সামনে আনেন এই নায়িকা। সেদিনই আংটি বদল করেছিলেন তারা।

সমুদ্রের তীর ঘেষা বালুতে হাতের তর্জনি দিয়ে ইংরেজিতে স্বামীর নাম লিখেছেন এই তারকা।

Image

মিম চলতি বছরে আলোচনায় আসেন ‘পরাণ’ সিনেমা দিয়ে। এরপর করেন ‘দামাল’। দুই সিনেমাতেই শরীফুল রাজ তার নায়ক।

Image

ফুটবলে ব্রাজিলের সমর্থক মিম কাতার বিশ্বকাপের আগে থেকেই পছন্দের দলের সমর্থনে ফেইসবুকে সরব।

Image

মিম পোষা বিড়াল-কুকুরকেও পরিয়েছেন প্রিয় দলের জার্সির রঙের পোশাক।