১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কলকাতার সিনেমা ‘মেঘলা’য়  মিথিলা

নির্মাতা অর্ণব মিদ্যার এই সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।

কলকাতার সিনেমা ‘মেঘলা’য়  মিথিলা

রাফিয়াত রশীদ মিথিলা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2023, 01:59 PM

Updated : 09 Mar 2023, 01:59 PM

কলকাতায় আরেকটি বাংলা সিনেমা নিয়ে পর্দায় আসছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। ওটিটিতে‘মেঘলা’ ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ফেইসবুকে সিনেমাটির খবর দিয়েছেন মিথিলা নিজে। নির্মাতা অর্ণব মিদ্যার পরিচালনায় এই সিনেমায় অনাথ আশ্রমে বড় হওয়া এক মেয়ের জীবনের গল্প দেখা যাবে তাকে।

বড় হয়ে যে মেয়েটি বিয়ে করে এক চিকিৎসকে। বিয়ের কিছুদিন পর গর্ভবতী মেঘলাকে নিয়ে তার স্বামী আবীর বেড়াতে যায় পাহাড়ে। সেখানে ওই চিকিৎসক নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজিতে ব্যর্থ হয়ে আবীরকে ছাড়াই কলকাতায় ফেরেন মেঘলা। স্বামীর অন্তর্ধান রহস্য উদঘাটনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে মেঘলার জীবনে।

সিনেমায় মিথিলার স্বামী আবীরের চরিত্র অভিনয় করেছেন মহানায়ক উত্তর কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়।

Image

‘মেঘলা’ সিনেমার গল্প ও কাজের অভিজ্ঞতা নিয়ে কলকাতার দৈনিক আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন মিথিলা

আনন্দবাজারকে মিথিলা বলেন, “স্বভাবে শান্ত এক নারীর পরিবার ও অনাগত সন্তানের উপরে আঘাত এলে সেই নারী কতোদূর যেতে পারেন, সেটি তুলে ধরা হয়েছে সিনেমায়।“

‘মেঘলা’র শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়। তবে সিনেমা মুক্তির দিনক্ষণ সম্পর্কে কিছু জানাননি এই অভিনেত্রী।

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতায় বেশি থাকছেন মিথিলা। ক্যারিয়ারে প্রথমবারের মতো বড়পর্দায় আসেন গত বছর। জুনে একইদিনে অনন্য মামুনের পরিচালনায় মিথিলার প্রথম বাংলাদেশি সিনেমা ‘অমানুষ’ ও পশ্চিমবঙ্গের নির্মাতা শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ মুক্তি পায়।

Image

ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের টেলিভিশন নাটকেও কাজ করছেন মিথিলা

মিথিলা অভিনীত ‘নীতিশাস্ত্র’ ও ‘মায়া’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে ‘নীতিশাস্ত্র’ গত বছর কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখান হয়। আর ‘মায়া’ ছবিটি দর্শকেরা দেখেন তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে।

এছাড়া বাংলাদেশে ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ এবং ‘জ্বলে জ্বলে তারা’ সিনেমায় আগামীতে পর্দায় আসছেন মিথিলা। 

পুরনো খবর:

পুরানো খবর:

ব্যাংককে কোন প্রশ্নের উত্তর খুঁজছেন মিথিলা?

পুরানো খবর:

কলকাতার উৎসবে মিথিলার ‘নীতিশাস্ত্র, তেলেঙ্গানায় মায়া

পুরানো খবর:

একই দিনে বাংলাদেশে মিথিলার ‘অমানুষ’, পশ্চিমবঙ্গে ‘আয় খুকু আয়’