অক্ষয়ের ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’র ট্রেইলার
ট্রেইলারে এক ঝলক যশবন্তের স্ত্রী পরিণীতি চোপড়ারও দেখা মেলে।
১৮৯৯ সালে রানিগঞ্জের এক কয়লাখনিতে আটকা পড়েছিল ৭১ জন কর্মী। সেসময় খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে তাদের উদ্ধার করেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। আর সেটাকে নিয়েই অক্ষয় কুমারের ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’।
সোমবার প্রকাশ্যে এসেছে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ এর ট্রেইলার।
ট্রেইলারটি ইনস্টাগ্রামে শেয়ার করে অক্ষয় লেখেন, “সর্দার যশবন্ত সিং গিল এই ট্রেলার আপনার বাহাদুরি, আপনার স্মৃতিতে উৎসর্গ করলাম। আপনার সাহসকে কুর্নিশ জানাই। রব রাখা।”
২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে, খনির নীচে আটকা পড়া শ্রমিকরা প্রাণে বাঁচাতে মিনতি করছে। বাইরে তাদের পরিবার জড়ো হয়ে প্রতিবাদে নেমেছে। তার মাঝেই তাদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যশবন্ত অর্থাৎ অক্ষয় কুমার। শ্রমিকদের প্রাণ বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলে নীচে নেমে তাদের বাঁচান অক্ষয়।
ট্রেইলারে এক ঝলক যশবন্তের স্ত্রী পরিণীতি চোপড়ারও দেখা মেলে। যাকে গর্ব নিয়ে বলতে শোনা গেছে, “প্রথমে ও একজন মাইন ইঞ্জিনিয়ার, তারপর আমার স্বামী”।
৬ অক্টোবর মুক্তি পাবে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। টিনু সুরেশ দেশাই পরিচালিত এ সিনেমায় অক্ষয়-পরিণীতি ছাড়াও রয়েছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, শিশির শর্মা, সুধীর পান্ডে, জামিল খান, বচন পাচেরা, বীরেন্দ্র সাক্সেনাসহ আরও অনেকে।সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
