২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকিনি পরা ছবিটি শাহরুখকন্যার নয়, অথচ ভাইরাল

অথচ বিকিনি পরা নিয়ে সুহানা খানকে সমালোচনাও শুনতে হচ্ছে।

বিকিনি পরা ছবিটি শাহরুখকন্যার নয়, অথচ ভাইরাল

সুহানা খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 01:36 PM

Updated : 29 Apr 2023, 01:36 PM

প্রায় সংবাদের শিরোনামে থাকেন শাহরুখকন্যা সুহানা খান। বলিউড অভিষেকের আগেই নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় এই তারকা কন্যা।

সম্প্রতি একটি ছবির মধ্যদিয়ে আবারও আলোচনায় এলেন সুহানা। বিকিনি পরা একটি ভুল ছবিতে ভক্ত-অনুরাগীরা খুঁজে নিলেন সুহানাকে। স্বল্প বসনে শাহরুখকন্যাকে দেখে কেউ কেউ সমালোচনাও করছেন।

তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভাইরাল ছবিটি সুহানার নয়, দক্ষিণ ভারতের অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের।

ছবিতে দেখা গেছে, সমুদ্রের পাড়ে সাদা বিকিনি পরে বসে রয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা, “ছুটির জন্য উপযুক্ত দিন। নিজের টাইমলাইন ঘেঁটে দেখার জন্য প্রস্তুত হোন।” ‘মাস্টারপিস’,‘মুফতি’র মতো বেশ কিছু কন্নড় সিনেমায় দেখা গিয়েছে শানভিকে।

পেছন দিক থেকে অভিনেত্রীর আদল অনেকটা সুহানার মতো হওয়ায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়। ভুল করে সুহানার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন ফ্যান ক্লাব ছবিটি পোস্ট দিতে থাকেন।

সুহানা বর্তমানে ব্যস্ত রয়েছেন জোয়া আখতার পরিচালিত মিউজিক্যাল সিনেমা ‘দ্য আর্চিস’ কাজে। ‘দ্য আর্চিস’-এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন তিনি।

সিনেমায় ভেরোনিকা লজের চরিত্রে অভিনয় করবেন সুহানা, আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য নন্দা, বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর ও জুগহেড জোন্সের চরিত্রে বেদাং রায়না রয়েছেন। রিভারডেলের কিশোর হিসেবে আবির্ভুত হবেন এই চারজন।

Image

সুহানা খান।

যদিও আমেরিকান কিশোর নাটকের পরিবর্তে এই অভিযোজনটি ভারতীয় আদলে নির্মিত হতে চলেছে।

সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে।