১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জামাল কুদু’ গানে বাবাকেও নাচিয়ে ছাড়লেন ববি

ভিডিওতে দেখা গেছে, মাথার বদলে গ্লাস ঠোঁটে চেপে ধরে নাচের ভঙ্গিতে আছেন ধর্মেন্দ্র, তার পাশে আছেন শোয়ের সঞ্চালক সালামন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 09:41 AM

Updated : 02 Jan 2024, 11:24 AM

এক মাস ধরে ইউটিউব, ফেইসবুকের রিলস বা স্পটিফাইয়ে বাজছে ‘জামাল কুদু’ গান। এই গানে নেচে-গেয়ে ভিডিও করে, সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করছেন ভারত এবং ভারতের বাইরে অনেক দেশের মানুষ। এবার সেই গানের সঙ্গে নাচলেন ‘জামাল কুদু’কে ভাইরাল করা নায়ক ববি দেওলের বাবা ধর্মেন্দ্র।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর একটি আসরের টিজার এসেছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, মাথার বদলে গ্লাস ঠোঁটে চেপে ধরে নাচের ভঙ্গিতে আছেন ধর্মেন্দ্র। তার পাশে আছেন সঞ্চালক সালমান। ভাইজান অবশ্য ববির মতই গ্লাস মাথায় নিয়েছেন, আর বাজছে ‘জামাল কুদু’।

কয়েক মুহূর্তের মধ্যে ভাইজানের মাথার গ্লাস পড়ে গেলেও পা টলেনি বর্ষীয়ান ধর্মেন্দ্রর।

‘অ্যানিমাল’ সিনেমার বদৌলতে ‘জামাল কুদু’ গানটি রীতিমতো ‘ভাইরাল’ হয়েছে। সিনেমায় ববির ‘এন্ট্রি সিনে’ পরিবেশন করা হয় গানটি।

এটি ইরানের পুরানো লোকসংগীত। পঞ্চাশের দশক থেকে গানটি ইরানের ‘বিয়ের গান’ হিসেবে প্রচলিত ছিল।

গানের কথায় প্রেমিকার প্রতি হৃদয়ের আকুলতা তুলে ধরা হয়েছে। সিনেমার জন্য গানটি রিমেক করেছেন সুরকার হর্ষবর্ধন রামেশ্বর।

বলিউডের সিনে বিশ্লেষকরা বলেছেন , ২০২৩ সালে দেওল পরিবার তাদের হারানো গৌরব ফিরে পেয়েছে। এই গৌরব ফিরিয়ে এনেছেন ধর্মেন্দ্র এবং তার দুই ছেলে সানি ও ববি দেওল।

করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে শুরুটা করেছিলেন ধর্মেন্দ্র। তারপর ‘গদর ২’ দিয়ে দাপুটে কামব্যাক সানি দেওলের। আর বছর শেষে ‘অ্যানিমাল’ সিনেমার সুবাদে ববি নিজেকেতো বটেই, পুরো পরিবারকে তুলে ধরেন অন্য উচ্চতায়।

ইতোমধ্যে ববিকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করে ফেলেছেন নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

আরো পড়ুন:

পুরানো খবর:

‘জামাল কুদু’ গানে কে এই সুন্দরী?

পুরানো খবর:

অ্যানিমালের ববির ‘জামাল কুদু’ গান এলো কোথা থেকে?

পুরানো খবর:

ববি দেওল বাস্তবে কেমন?

পুরানো খবর:

২০২৩: শাহরুখের হাত ধরে দুরন্ত বলিউড, সঙ্গে ছিল দক্ষিণ