১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, তারা এখন ‘বন্ধু’

যদি জানতে চাওয়া হয়, ভারতের তারকা জুটি দম্পতিদের মধ্যে জনপ্রিয় কারা, কাদের সম্পর্ক এখন পর্যন্ত ঝুটঝামেলাহীন, তাহলে সেখানে বিরাট কোহলি ও আনুশকা শর্মার নাম আসবে উপরের দিকে। তাদের প্রেম, খুনসুটি, সংসারের গল্প এখন বন্ধুত্বের ভালোবাসায় মোড়ানো বলে জানিয়েছেন নায়িকা আনুশকা। স্বামী কোহলিকে ট্যাগ করে নিজেদের নতুন কিছু ছবি তিনি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 03:46 PM

Updated : 31 Mar 2023, 03:46 PM

Image

মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন নায়িকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। সেখানে উপস্থিত সবার মধ্যে ফর্মাল ব্লেজার আর হলুদ গাউন পরা আনুশকা আর কোহলি সাধারণ সাজে হয়ে ওঠেন ‘বিশেষ’, নজর কাড়ের আলোকচিত্রীদের।

Image

ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন, প্রেম-ডেট-বিয়ে সেরে স্বামী-স্ত্রী হয়েছি আমরা, আর এখন বাবা-মা হয়ে দুজনে বন্ধু হয়ে গেছি।

Image

‘শুভ্রতা’ আমাদের সম্পর্ক ভিত্তি, আমরা দুজনেই ‘সাধারণ’– আনুশকার এই ক্যাপশনের ছবির কমেন্টে একজন লিখেছেন, “তোমরা কি বয়স কমানোর প্রতিযোগিতায় নেমেছ?”

Image

কোহলি ও আনুশকা কয়েকদিন আগে ইন্ডিয়ান স্পোর্টস অনার্স ২০২৩-এর লালগালিচায় আলো ছড়িয়েছেন।

Image

চার বছর প্রেম করার পর আনুশকা ও কোহলি বিয়ে করেন ২০১৭ সালে। ২০২১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা ভামিকা।

Image

আনুশকার আগামীর সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’। ভারতের সাবেক নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে নেটফ্লিক্স এই সিনেমা নির্মাণ করছে, যা মুক্তি পাবে চলতি বছরে।