২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরতে বসন্ত রঙে নুসরাত ফারিয়া

সব এই শরতেও যেন বসন্তের মেজাজে আছেন নুসরাত ফারিয়া। দুই বছর পর তার সিনেমা আসছে, ফুরফুরে থাকারই কথা এই অভিনেত্রীর। ফেইসবুকে সম্প্রতি দেওয়া ছবিতে তার সেই মেজাজের পরিচয়ই পাওয়া গেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 06:33 PM

Updated : 20 Sep 2022, 06:47 PM

Image

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।

Image

এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’ ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। তার ‘ভয়’ ও ‘রকস্টার’ কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে। চলচ্চিত্রের পাশাপাশি গানেও সরব এই নায়িকা। ‘পটাকা’ ‘আমি থাকতে চাই’ ও ‘হাবিবি’সহ কয়েকটি গানে কণ্ঠ দেন তিনি।

Image

চলতি বছরে বেঙ্গল মিডিয়া প্রযোজিত ‘পর্দার আড়ালে’ নামে একটি ওয়েব চলচ্চিত্রে নাম লিখেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া; ‘এ সিনেমায় একজন ‘সুপারস্টারের’ চরিত্রে অভিনয় করছেন তিনি।

Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল।

Image

সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র‍্যাবের দুঃসাহসিক অভিযানের বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবনে’ কাজের অভিজ্ঞতায় নুসরাত ফারিয়ার মন্তব্য, “একটি সিনেমার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে”। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।