১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে মা হতে চান কিয়ারা

মাত্র পাঁচ মাসের দাম্পত্যের মাঝেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

যে কারণে মা হতে চান কিয়ারা

কিয়ারা আভদানি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 08:57 PM

Updated : 28 Jul 2023, 08:57 PM

চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাজস্থানের মরু শহর জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আভদানি। সবে মাত্র পাঁচ মাস হয়েছে তাদের দাম্পত্য জীবনের। এরই মাঝে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

সম্প্রতি কিয়ারার পুরনো এক সাক্ষাৎকার ভাইরাল হলে সেখানে তাকে মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করতে দেখা যায়। 

২০১৯ সালের সিনেমা ‘গুড নিউজ’ এর সময় ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছিলেন, তিনি শুধু মাত্র খাওয়ার জন্য মা হতে চান।

“আমি মা হতে চাই। কারণে সে সময় আমি যেমন ইচ্ছে খাবার খেতে পারব। ছেলে-মেয়ে নিয়ে বিশেষ বাছবিচার নেই আমার। সুস্থ সন্তান হলেই চলবে।” 

২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘শেরশাহ’র শুটিং সেটে সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের শুরু, দুই বছর বাদেই বিয়ের পিঁড়িতে বসেন তারা।  

পুরনো খবর:

সিদ্ধার্থ-কিয়ারা: চোখে চোখ, হাতে হাত
কিয়ারা-সিদ্ধার্থের বিবাহোত্তর সংবর্ধনায় তারার মেলা
‘সূর্যগড় প্রাসাদে’ বাজবে কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের সানাই