সূর্যোদয়ের দেশে জয়া
প্রথমবারের মতো জাপান ভ্রমণে গেছেন অভিনেত্রী জয়া আহসান। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন হোক্কাইডো, সাপোরো, টোকিও, কিয়োটো ও ওসাকার মতো শহরগুলো। জাদুঘরপ্রেমী এই অভিনেত্রী বিখ্যাত হিরোশিমা পিস মিউজিয়ামের পাশাপাশি মরি মিউজিয়াম, ডিজিটাল মিউজিয়াম, ফাইন আর্টস অব টোকিও মিউজিয়ামও ঘুরে দেখেছেন। ভ্রমণের ছবি সোশাল মিডিয়ায় দিয়েছেন তিনি।
