‘গোল্ডেন গার্ল’ রাশমিকা
নিজেকে নানা ঢঙে মেলে ধরতে ভালোবাসেন রাশমিকা মানদানা। কখনও নীল, কখনও লাল, কখনওবা অন্য কোনো রঙে। সম্প্রতি সোনা রঙে ফেইসবুকে এসেছিলেন এই বলিউড তারকা। এই অভিনেত্রীর এখন সোনালি সময় চলছে বলা যায়, এই ছবিগুলো যেন তাই বলছে।
Published : 15 Oct 2022, 05:40 PM
‘পুষ্পা: দ্য রাইজ’-এ রাশমিকার নাচের আবেদন আলোড়ন তুলেছিল কোটি ভক্তের হৃদয়ে। ‘সামি সামি’ গানের সঙ্গে তার নাচের জাদুতে বিভোর হয়ে পড়ে বিশাল ভারতের বিভিন্ন প্রান্তের দর্শককূল
বিনোদন জগতে রাশমিকার শুরু বিজ্ঞাপনের মডেল হয়ে। সেখান থেকে চলচ্চিত্রে। দক্ষিণ জয়ের পর এখন তার বলিউড জয়ের পালা