২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সারা-ভিকির সিনেমার নাম প্রকাশ

একটি ছোট শহরের প্রেমের গল্প দেখানো হয়েছে সিনেমাটিতে।

সারা-ভিকির সিনেমার নাম প্রকাশ

ভিকি কৌশল ও সারা আলি খান এই প্রথম জুটি বাঁধলেন। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 11:20 PM

Updated : 13 Apr 2023, 11:20 PM

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত নতুন সিনেমার নাম প্রকাশ পেল। ‘জারা হাটকে, জারা বাঁচ কে’ নামের এই রোমান্টিক কমেডিটি পরিচালনা করেছেন নির্মাতা লক্ষণ উতেকর।

বুধবার জিয়ো স্টুডিও ঘোষিত তাদের আসন্ন সিনেমা ও ওয়েব সিরিজের তালিকা প্রকাশের সময় ‘জারা হাটকে, জারা বাঁচ কে’ নামটি জানা যায় বলে এনডিটিভি জানিয়েছে। অনুষ্ঠানে অন্যান্য প্রকল্পের পাশাপাশি সিনেমাটির কিছু অংশ প্রকাশ করেছে প্রযোজনা সংস্থাটি।

গত বছরের শেষে সিনেমার শুটিংয়ের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ছবিতে সারার পরনে ছিল একটি ফ্লোরাল প্রিন্টের নীল রঙের শাড়ি। এছাড়াও মঙ্গলসূত্র, চুরি, টিপে পুরাদস্তুর গৃহিনী রূপে দেখা গেছে তাকে। অন্যদিকে ভিকি পরেছিলেন নীল, সাদা, হলুদ মেশানো একটা পলো শার্ট।

সিনেমাটির শুটিং ইন্দোরে করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। জানা গেছে,একটি ছোট শহরের প্রেমের গল্প দেখানো হয়েছে সিনেমাটিতে।

সিনেমার শুটিং শেষে ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে দলের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সারা। অভিনেত্রী লেখেন, “বিশ্বাস হচ্ছে না এটি শেষ হয়ে গেছে। ধন্যবাদ লক্ষণ উতেকর স্যারকে আমাকে সৌম্য চরিত্র দেওয়ার জন্য। আপনার গাইডেন্স, ধৈর্য, সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ।”

ভিকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেন, “পাঞ্জাবি গান, বনফায়ার উপভোগ করা থেকে শুরু করে সকালের ড্রাইভ ও প্রচুর চা পান৷ এই যাত্রাটিকে আমার জন্য এত স্মরণীয় করে রাখার জন্য আপনাকে ধন্যবাদ৷ আমার দেখা সবচেয়ে নম্র ও প্রতিভাবান অভিনেতাদের একজন আপনি। আমি সৌভাগ্যবান, আপনার সাথে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি বলে।”