২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মিউজিক ভিডিওতে টালিগঞ্জের পূজা

‘চল রাতকে করি ভোর’ শিরোনামে ঢাকার এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন টালিগঞ্জের অভিনেত্রী পূজা ব্যানার্জি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 07:00 PM

Updated : 26 Jul 2022, 09:26 AM

‘চল রাতকে করি ভোর’ শিরোনামে ঢাকার এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন টালিগঞ্জের অভিনেত্রী পূজা ব্যানার্জি।

টিএম রেকর্ডসের ব্যানারে তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে সংগীতশিল্পী হাসিব কণ্ঠ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে পূজার বিপরীতে বাংলাদেশের মডেল নিবিরকে দেখা গেছে; মিউজিক ভিডিওটি টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

হাসিব বলেন, “আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে এ গানটা আমার জনরার সঙ্গে খুব যায়। এরকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে।”

মিউজিক ভিডিও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

ঈদুল আজহা উপলক্ষে লুইপা ও পাপনের ‘হারিয়ে গেলাম’ ও নাদিয়া ডোরার ‘পীরিতির কারবার’ শিরোনামে দুটি গান প্রকাশ করেছে টিএম রেকর্ডস।