১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যারিয়ারের শুরুর দিকে যে সহশিল্পীর বাড়িতে প্রায়ই যেতেন শাহরুখ

সালমানের সঞ্চালনায় রিয়েলিটি শো 'দশ কা দম'-এ গিয়ে শাহরুখ তার অভিনয় জীবনের শুরুর সংগ্রামের কথা বলেন।

ক্যারিয়ারের শুরুর দিকে যে সহশিল্পীর বাড়িতে প্রায়ই যেতেন শাহরুখ

শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 11:56 AM

Updated : 26 Jan 2024, 12:11 PM

দিল্লির যে ছেলেটি মুম্বাইয়ে এসে হিন্দি সিনেমার নতুন গল্প বলা শুরু করেছিলেন, যে ছেলেটি এই মাঝবয়সে এসেও কেবল নিজের ক্যারিয়ারের নয়, পুরো ইন্ডাস্ট্রিকে নতুন দিশা দেখিয়েছেন। সেই শাহরুখ খান কৃতজ্ঞতার ঝাঁপি খুললেন তারই এক সহশিল্পীর পরিবারকে নিয়ে।

সেই পরিবারটি হল সালমান খানের পরিবার। ইন্ডিয়া টুডে বলছে, নিজের পায়ের নিচে মাটি শক্ত করার লড়াইয়ে শাহরুখ পাশে পেয়েছিলেন সালমান ও তার বাবা নির্মাতা সেলিম খানকে।

সালমানের সঞ্চালনায় রিয়েলিটি শো 'দশ কা দম' এ গিয়ে শাহরুখ তার অভিনয় জীবনের শুরুর সংগ্রামের কথা বলেন। সেই গল্পে অভিনেতা জানান, তার মুম্বাইয়ের শুরুর জীবনে সেলিম খানের পরিবারের পাশে দাঁড়ানোর কথা।

শাহরুখ বলেন, “তখনও মান্নাতের (শাহরুখের বাড়ি) স্বপ্ন মাথাতেই নেই। গৌরীকে (স্ত্রী) নিয়ে থাকতাম যে বাসায়, সেই বাসার একটা কামরা ছিল একটি প্রযোজনা সংস্থার অফিস ছিল। ওই বাসা থেকে মান্নাতে এসেছি সেলিম খানের আশীর্বাদে। তিনি পাশে ছিলেন বলে ইন্ডাস্ট্রি আমাকে চিনেছে। ”

বলিউডের কিং খান বলেন, "মাঝেমধ্যে আমরা বাসায় রান্নাবান্না করতাম না। কোনো খবর না দিয়ে সোজা সালমানদের বাসায় চলে যেতাম। পেট পুরে ভালোমন্দ খেয়ে আড্ডা দিয়ে বাসায় ফিরতাম।"

Image

শাহরুখ খান ও সালমান খান।

শাহরুখের এই কথায় সালমান অট্টহাসি দিয়ে বলেন, "আহা সেসব দিন কোথায়!"

সালমান ও শাহরুখের মধ্যে মাঝে কিছুদিন মনোমালিন্য হলেও সেসব অশান্তি ঝামেলা চুকেবুকে যেতেও বেশিদিন সময় লাগেনি। ভালোমন্দ সময়ে এই দুই নায়ক একে অপরকে পাশে পেয়েছেন। একজন আরেকজনের জন্মদিনে মাঝরাত হলেও তারা দেখা করেন।

শাহরুখের 'পাঠান' সিনেমা মুক্তির দিনে প্রথম শো দেখেন সালমান। আর 'পাঠান' সিনেমা দেখানোর সময় হলে সালমানের 'কিসি কা ভাই কিসি কা জান'র ট্রেইলার দেখানো হয়।

Image

 সালমানের সঞ্চালনায় রিয়েলিটি শো 'দশ কা দম'-এ গিয়েছিলেন শাহরুখ।

শাহরুখের ঘুরে দাঁড়ানো সিনেমা 'পাঠান' এ ক্যামিও চরিত্রে এসে তাক লাগিয়ে দেন সালমান। আর সালমানের 'টাগার থ্রি'তে বিশেষ চরিত্রে পর্দায় আসেন শাহরুখ।

আগামীতে 'পাঠান ভার্সাস টাইগার' সিনেমায় একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউড কাঁপানো এই দুই খান।