১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘কিসি কা ভাই কিসি কা জান’ এর মোশন পোস্টারে সালমান

‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার ট্রেইলার আসবে ১০ এপ্রিল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 01:00 PM

Updated : 09 Apr 2023, 01:01 PM

মুক্তির বারো দিন আগে ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন বলিউড তারকা সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইনস্টাগ্রামে মোশন পোস্টারের সঙ্গে সালমান জানিয়েছেন, সিনেমার ট্রেইলার আসবে আগামী ১০ এপ্রিল।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুরু হোক অ্যাকশন’।

মোশন পোস্টারে দেখা যাচ্ছে সালমান খান একটা ধারালো ছুরি হতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছুরি থেকে ছিটকে আসা রক্ত ধীরে ধীরে ফুলের পাপড়ির আদল নিচ্ছে।

জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’ এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ সিনেমায় নায়ক এবং প্রযোজকের ভূমিকায় থাকা সালমান ছবির প্রচারে জোরোশোরে নেমেছেন।

প্রচারের অংশ হিসেবে সিনেমার ‘নাইয়ো লগদা’, ‘বিল্লি বিল্লি’, ‘বথুকাম্মা’ এবং ‘ইয়েনটাম্মা’ শিরোনামের চারটি গান ইউটিউবে এসেছে। এসব গানে সালমানকে দক্ষিণী কায়দায় নাচতে দেখা গেছে।

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় সালমানের নায়িকা হয়েছে দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। সিনেমায় দক্ষিণী অভিনয়শিল্পীদেরই প্রাধান্য দেখা গেছে।

সর্বশেষ সালমানকে দেখা গিয়েছিল মহেশ মাঞ্জরেকারের ‘অন্তিম’ সিনেমায়। আগামীতে তাকে জ্যাকুলিন ফার্নান্দেজের বিপরীতে ‘কিক ২’এবং ক্যাটরিনা কাইফের বিপরীতে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা যাবে।

এদিকে সালমান খান ও শাহরুখ খানকে এক পর্দায় আনার পরিকল্পনা এঁটেছেন নির্মাতা আদিত্য চোপড়া। ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন দুই খান। দুজনেরই ৬০তম জন্মবার্ষিকীর বছর ২০২৫ সালে সিনেমাটি মুক্তি পাবে। তবে ইতোমধ্যে ছবির কাজ শুরু করা হয়েছে।

পুরনো খবর-

পুরানো খবর:

ওটিটিতে ‘নগ্নতা-অশ্লীলতার’ অবসান চান সালমান

পুরানো খবর:

লুঙ্গি ডান্সে আসছেন সালমান খান

পুরানো খবর:

সালমানের ‘নাইয়ো লগদা’ প্রকাশ হল ‘বিগ বসের’ আসরে

পুরানো খবর:

সালমানের ‘বিল্লি’ ‘হাসাবে, নাচাবে’