২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে আরেকটি নতুন নাটক ‘পুণ্যাহ’

নাট্যকেন্দ্রের এই নাটক নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।

মঞ্চে আরেকটি নতুন নাটক ‘পুণ্যাহ’

পুণ্যাহ নাটকের কারিগরী প্রদর্শনীর দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 01:17 AM

Updated : 02 Sep 2022, 01:17 AM

ঢাকার মঞ্চে যুক্ত হচ্ছে আরেকটি নতুন নাটক। ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় মঞ্চে বদরুজ্জামান আলমগীরের লেখা নাটকটি। ‘পুণ্যাহ’ প্রযোজনা করছে নাট্যকেন্দ্র।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরদিন সন্ধ্যায় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে বলে বিডিনিউজকে জানিয়েছেন নির্দেশক ইউসুফ হাসান।

নব্বই দশকে ঢাকার নাট্যাঙ্গনে পথচলা শুরু করে নাট্যকেন্দ্র। পরবর্তীতে বেশ কিছু নাট্য প্রযোজনায় প্রশংসিত হয়েছে এ নাট্যদলটি। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- বিচ্ছু, তুঘলক, সুখ, জেরা, হয়বদন, আরজ চরিতামৃত, প্রতিসরণ, প্রজাপতি, ডালিমকুমার, মৃত মানুষের ছায়া, দুই যে ছিল এক চাকর, বন্দুকযুদ্ধ, গাধারহাট।

‘পুণ্যাহ’ নাট্যকেন্দ্রের পঞ্চদশ প্রযোজনা। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, শেখ মাহবুবুর রহমান, রামকৃষ্ণ মিত্র হিমেল, সাইফুল, হাবিব মাসুদ, নুরে আলম নয়ন, সংগীতা চৌধুরী, ইবতেসাম মাহমুদ শ্যামা, মনামী ইসলাম কনক, শহিদুল্লাহ সবুজ, কৌশিক বিশ্বাস, সাজিদ উচ্ছাস, এস আই রাজ, ইফফাত আরা, লিনসা, ঐন্দ্রিলা, তন্ময়, রুমি প্রমুখ।

নাটকটির প্রযোজনা উপদেষ্টা তারিক আনাম খান এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন ঝুনা চৌধুরী। আলাক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনা করেছেন সাজিয়া আফরিন, প্রপস পরিকল্পনায় আছেন রেফায়েত আরা এবং কোরিওগ্রাফি করেছেন প্রান্তিক দেব। মঞ্চ ও সংগীত পরিকল্পনা করেছেন ইউসুফ হাসান অর্ক।