২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভক্তদের ‘গণসেলফিতে’ শাকিব

নায়কোচিত ভঙ্গিতে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান যখন নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘প্রিয়তমা’ দেখতে ঢুকেছিলেন, তখন সঙ্গে ছিলেন নির্মাতা হিমেল আশরাফসহ কয়েকজন। ভেতরে সিনেমা দেখতে শাকিবের সামনের সারিতে বসেছিলেন প্রবাসী শিল্পী তমালিকা কর্মকার, স্ত্রীকে সঙ্গে টনি ডায়েসও। এরপর হলের বাইরে যখন ভক্ত অনুরাগীরা এই নায়ককে ঘিরে ধরে তার সঙ্গে ছবি তোলার আব্দার করেন, কাউকে আর না করেননি শাকিব। স্মিতহাস্যে ভক্তদের সঙ্গে ছবি তোলেন তিনি, টুকটাক কথাও বলেন। সেই ভিডিও শাকিব শেয়ার করেছেন ফেইসবুকের ওয়ালে।  

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 05:06 PM

Updated : 03 Aug 2023, 05:06 PM