ক্যাটরিনাকে আর ক্যাটরিনার মতো লাগছে না!
এই বলিউড তারকা অস্ত্রোপচার করিয়েছেন বলে ভক্তদের অনুমান।
বিয়ের পর অস্ত্রোপচার করে কি চেহারাও বদলেছেন ক্যাটরিনা কাইফ? ভক্তদের অনেকে তাই অনুমান করছেন। আর তার এই নতুন চেহারা পছন্দ করছেন না তারা।
নতুন সিনেমা ‘ফোন ভুত’ এর প্রচারে সম্প্রতি এই বলিউড তারকা হাজির হয়েছিলেন সালমান খানের রিয়েলিটি শো বিগ বসের শোতে।
সেখানে ক্যাটরিনাকে দেখেই অস্ত্রোপচারের গুঞব্জন ছড়ায় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
সেখানে ক্যাটরিনাকে আগের চেয়ে স্বাস্থ্যবান মনে হচ্ছিল। অস্ত্রোপচারের কারণে তার মুখ অস্বাভাবিক রকম ফুলে যেতে পারে বলে ভক্তদের অনুমান।
সোশাল মিডিয়ায় এই তারকার ভক্তদের নানা মন্তব্য ধরে সংবাদ প্রতিবেদনে বলা হয়, অনেকেই সমালোচনা করেছেন, কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন।
একজন মন্তব্য করেছেন, “সত্যি জানি না ক্যাট কেন এটা করছে। আমি তাকে ভীষণ পছন্দ করি। ফিলার ও অস্ত্রোপচার নিয়ে কিছু বলার নেই আমার, বিষয়টা একান্তই ব্যক্তিগত। তবে এতটা বাজে হওয়া উচিৎ নয়, যখন অন্য কিছুতে ফোকাস করা কঠিন হয়ে দাঁড়ায়। বেশ বিভ্রান্তিকর! তাকে আর তার মতো দেখাচ্ছে না।”
আরেক ভক্ত লিখেছেন, “এত বার অস্ত্রোপচার করিয়েছেন আর কেমন দেখতে লাগবে তাকে।” “নায়িকারা কেন এমন অস্ত্রোপচার করান’ বলে বিস্ময় প্রকাশ করেছে কেউ কেউ।
বলিউড অভিনেতা এবং অভিনেত্রী অনেকেই তারুণ্য ধরে রাখতে কসমেটিক সার্জারি বেছে নিয়েছেন। কেউ আবার নিখুঁত ত্বক পেতে নেন নানা ধরনের ইনজেকশন।
অভিনেত্রী কোয়েনা মিত্র একবার স্বীকার করেছিলেন যে অস্ত্রোপচারের পর তার নাক বিকৃত হয়ে ওঠায় ক্যারিয়ার ধসে গেছে তার। শ্রুতি হাসানও অস্ত্রোপচারের বিষয়টি প্রকাশ্যে এনেছেন সম্প্রতি।
তবে অনেকেই স্বীকার করেননি। ক্যাটরিনাও কাঁচির নিচে নিজেকে সঁপেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি এখনও।
