২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরিলের স্বপ্ন

৬০ লাখ পাউন্ড দিয়ে স্বপ্নের মিউজিক প্যাড বানাবেন শেরিল কোল।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:20 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

ব্রিটিশ গায়িকা শেরিল কোল এবার নিজের স্বপ্নের মিউজিক প্যাড তৈরি করবেন। আর ওই মিউজিক প্যাডের জন্য তিনি খরচ করবেন ৬০ লাখ ৭৫ হাজার পাউন্ড। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

নিজের বর্তমান বাড়ি ছেড়ে নতুন বাড়িতে ওঠার কথা ভাবছেন শেরিল। আর নতুন বাড়িতে স্বপ্নের মিউজিক প্যাড বানাবেন তিনি।

দ্য ডেইলি স্টার জানিয়েছে, নতুন বাড়িতে তিনি ফুটবলার অ্যালান শিয়ারার এবং পিটার বার্ডসলের প্রতিবেশী হবেন।

বাড়িটি প্রসঙ্গে রিয়েল এস্টেট এজেন্ট দ্য ডেইলি স্টারকে জানান, বিশাল সাইজের এই বাড়িটিতে আমোদ প্রমোদের সবকিছু তো থাকবেই, সেইসঙ্গে একজন পপশিল্পীর যা কিছু প্রয়োজন তারও সব রকম আয়োজন থাকছে।

শেরিল আরও জানান, বাড়িতে একটি সুইমিং পুল রয়েছে। আরও রয়েছে একটি ব্যায়ামাগার এবং সিনেমা দেখার জন্য বিশেষ ব্যবস্থা।