২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টার্মিনেটর’ রিমেক

সম্পূর্ণ নতুনভাবে তৈরি হবে ‘টার্মিনেটর’ সিরিজ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 10:55 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

সায়েন্স ফিকশন সিরিজ ‘টার্মিনেটর’ ফিরে আসছে সম্পূর্ণ নতুনভাবে। হলিউডের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান একসঙ্গে নতুন করে নির্মাণ করবে ‘টার্মিনেটর’ সিরিজের তিনটি সিনেমা; এর প্রথমটি মুক্তি পাবে ২০১৫-এর জুনে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘এইস শোবিজ’ জানিয়েছে, স্কাইড্যান্স প্রোডাকশনস, অন্নপূর্ণা পিকচারস এবং প্যারামাউন্ট পিকচারস একসঙ্গে প্রযোজনা করবে ‘টার্মিনেটর’ সিরিজের তিনটি সিনেমার রিমেক । এর মধ্যে প্রথমটি মুক্তি পাবে ২০১৫ সালের ২৬ জুন।

লাইতা ক্যালোগ্রিডিস এবং প্যাট্রিক ল্যাসিয়ার সিনেমাটির চিত্রনাট্য লিখবেন; এর আগে তারা একত্রে কাজ করেছেন ‘শাটার আইল্যান্ড’ এবং ‘ড্রাইভিং অ্যাংরি’ সিনেমায়। আর পরিচালনার জন্য জাস্টিন লিনকে প্রস্তাব দেওয়া হলেও তিনি এখনও নিশ্চিত করেননি।

আর্নল্ড শোয়ার্জনেগার অভিনীত ‘টার্মিনেটর’ সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। সবমিলিয়ে তিনটি সিনেমার এই সিরিজের বক্স অফিস আয় ছিল ১০০ কোটি ডলার।