২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনির সাদামাটা জন্মদিন

বাচ্চাদের সঙ্গে সাদামাটা নৈশভোজের মধ্য দিয়ে ৫০তম জন্মদিন উদ্যাপন করেছেন হলিউডি অভিনেতা জনি ডেপ। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 06:06 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

মাধ্যমটি জানায়, ৯ জুন ৫০ বছরে পদার্পণ করেছেন জনি। জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে ১৪ বছরের মেয়ে লিলি, রোজ এবং ১১ বছরের ছেলে জ্যাকের সঙ্গে রাতের খাবার খেয়ে দিনটি পালন করেন তিনি।

জনি বলেন, “আমরা খুব সাধারণভাবে দিনটি পালন করেছি। কারণ আমার মতে জাঁকজমকপূর্ণ জন্মদিন পালন করা অহংকার প্রদর্শন ছাড়া আর কিছুই না।”

ভেনেসা পারাডিস এবং জনির সন্তান লিলি, রোজ এবং জ্যাক। তারা ২০১২ সালে তাদের বিবাহিত জীবনের ইতি টানেন।