২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ আছে কিমের সন্তান

ভালো আছে কিমের সন্তান, জানালেন কিমের মা ক্রিস জেনার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:25 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

রিয়ালিটি টিভি তারকা কিম কার্ডাশিয়ানের মা ক্রিস জেনার সাংবাদিকদের জানিয়েছেন, কিমের সন্তান নর্থ ওয়েস্ট খুবই ভালো আছে। সম্পূর্ণ সুস্থ আছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

নিউ ইয়র্ক ডেইলি জানিয়েছে, সম্প্রতি একটি টিভি শোতে কিমের মা ক্রিস জেনার জানিয়েছেন নির্দিষ্ট সময়ের পাঁচ সপ্তাহ আগে জন্ম নিলেও ভালো আছে কিমের সন্তান। বাড়িতে সবাই তার সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন।

এর আগে জুন মাসের ১৫ তারিখে নির্দিষ্ট সময়ের পাঁচ সপ্তাহ আগে সন্তান প্রসব করেন কিম কার্ডাশিয়ান।