আলজেরিয়াতে আর্নল্ডের এনজিও
আলজেরিয়াতে এনজিওর নতুন শাখা খুলবেন আর্নল্ড শোয়ার্জনেগার।
হলিউডি অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার তার পরিবেশ সচেতনতামূলক এনজিও ‘আর টুয়েন্টি’-র একটি নতুন শাখা খুলবেন আলজেরিয়াতে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
জানা গেছে, আর্নল্ড সম্প্রতি আলজেরিয়ার শহর ওরানে তার এনজিওর নতুন শাখা উদ্বোধনের জন্য দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রীর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।
এ বিষয়ে আর্নল্ড সাংবাদিকদের জানান, ভুমধ্যসাগরের তীরবর্তী দেশ আলজেরিয়ায় গ্রিন হাউস প্রভাব হ্রাস করার উদ্দেশে এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। সেইসঙ্গে তিনি আরও জানান, আলজেরিয়ার মধ্য দিয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলা সম্ভব।
‘টার্মিনেটর’খ্যাত অভিনেতা আর্নল্ড আরও বলেন, “সিনেমার মতো বাস্তবেও টার্মিনেটরের ভূমিকা পালন করে আমি পরিবেশ দূষণ রোধ করতে চাই।”
‘আর টুয়েন্টি’ প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে এবং এটি মূলত জাতিসংঘের পরিবেশ সচেতনতামূলক কাজে সহায়তা করে থাকে।
