গাঁটছড়া বাধবেন কিম-কেনি
বিয়ে করবেন কিম কার্ডাশিয়ান এবং কেনি ওয়েস্ট।
সদ্যজাত কন্যা নর্থ ওয়েস্টকে বাড়িতে আনার পর এবার প্রেমিকা কিম কার্ডাশিয়ানকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন কেনি ওয়েস্ট। জানা গেছে শিগগির গাঁটছড়া বাঁধবেন তারা। খবর জি মিডিয়া ব্যুরোর।
দ্য সান জানিয়েছে, প্রেমিক কেনির প্রস্তাব গ্রহণ করেছেন কিম এবং চলতি বছরের সেপ্টেম্বরে প্যারিসে বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।
বিয়ের প্রস্তাব দেওয়া হলেও এখনও বাগদানের কোনো আংটি কিমকে পরিয়ে দেননি কেনি। তবে তাদের সন্তানের জন্মের সময়টি স্মরণীয় করে রাখার জন্য কেনি তার প্রেমিকাকে ৫ লাখ পাউন্ডের একটি বিরল নকশার কালো এবং ডোরাকাটা হীরার আংটি উপহার দিয়েছিলেন।
এক সূত্র জানিয়েছে, ওই বিশেষ আংটিটির জন্য অনেকদিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন কেনি।
সেইসঙ্গে এক ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে, সন্তান জন্মের পরে কিমকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছেন কেনি এবং তারা খুব শিগগির বিয়ে করতে চান।
