২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখে কম দেখেন জনি

বাম চোখে ঝাপসা দেখেন জনি ডেপ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 12:55 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

অধিকাংশ সময় ফ্যাশনেবল চশমা ব্যবহার করা হলিউডি অভিনেতা জনি ডেপ সম্প্রতি জানিয়েছেন, বাম চোখে ঝাপসা দেখেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জনি বলেন, তার বাম চোখের জ্যোতি এতটাই কম যে তা ঠিক ‘বাদুড়ের চোখের মতো’। তিনি জানান, তার বাম চোখের এই সমস্যা জন্মের পর থেকেই রয়েছে। ডান চোখের দৃষ্টি নিয়েও জনির কিছুটা সমস্যা রয়েছে; এ কারণে তাকে সবসময়ই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চশমা পরে থাকতে হয়।

দ্য সান ইউকের কাছে জনি বলেন, “সবকিছু খুবই ঝাপসা মনে হয়। আমি কোনোদিনও পরিষ্কারভাবে কিছু দেখতে পারিনি।”

৫০ বছর বয়সী ওই অভিনেতা জানিয়েছেন, যদি তিনি চশমা কিংবা সানগ্লাস না পরে শুটিং করেন তবে নিজের মুখের চাইতে মাত্র কয়েক ইঞ্চি দূর পর্যন্ত তিনি পরিষ্কার দেখতে পান।