২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা চুলের অধিকারী কুপার

সেরা আবেদনময় চুলের জন্য ভোট পেয়েছেন ব্র্যাডলি কুপার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:55 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

সম্প্রতি একটি জরিপে হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপার ভূষিত হয়েছেন সেরা আবেদনময় চুলের অধিকারীর খেতাবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

‘দ্য সান’ জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ‘বিশ্বসেরা চুলের অধিকারী’ জরিপে অভিনেতা রায়ান গসলিংকে পেছনে ফেলে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে শীর্ষস্থান অধিকার করেন কুপার।

হেয়ারকেয়ার ব্র্যান্ড ‘ফাজ’ আয়োজিত এই জরিপে রায়ান গসলিংসহ বাকিদের সঙ্গে কুপারের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল একটু বেশিই। রায়ান পেয়েছিলেন মাত্র ২০ শতাংশ ভোট, এরপর ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন ডেভিড বেকহাম এবং মাত্র ৫ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন প্রিন্স হ্যারি।

ভোটদানকারী নারীদের মধ্যে বেশিরভাগই বলেছেন পুরুষদের ছয় ইঞ্চির চাইতে লম্বা চুল তাদের অপছন্দ, আর তাই শুধুমাত্র ৭ শতাংশ নারী রাসেল ব্র্যান্ডের চুল পছন্দ করেছেন।