২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে স্পাইডার-ম্যানের তিনটি সিকুয়াল

২০১৮ সালের মধ্যে মুক্তি পাবে স্পাইডার-ম্যান সিরিজের তিনটি সিকুয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইরা ডি কস্তা, বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 01:15 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

২০১২-এর সিনেমা ‘দি অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এর সাফল্যের পর সনি পিকচার্স ওই সিরিজের আরও তিনটি সিনেমা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে প্রথম সিকুয়ালটি মুক্তি পাবে ২০১৪-এর মে মাসে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

ওই সিরিজের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দুটি ২০১৬-এর জুন এবং ২০১৮-এর মে মাসে মুক্তি পাবে বলে জানা গেছে। সনি পিকচার্সের সহ-সভাপতি জেফ ব্লেক জানান, “স্পাইডার-ম্যান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সফল এবং প্রিয় ফ্র্যানচাইজি। আর তাই আগামী পাঁচ বছরের জন্য সিনেমা তিনটির তারিখ এরই মধ্যে নির্ধারণ করতে পেরে আমরা দারুণ আনন্দিত।”

অ্যান্ড্রু গারফিল্ড এবং এমা স্টোন অভিনীত ‘দি অ্যামেজিং স্পাইডার-ম্যান’ সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৭৫১ মিলিয়ন ডলার। পরবর্তী সিনেমাটিও পরিচালনা করবেন স্পাইডার-ম্যানখ্যাত পরিচালক মার্ক ওয়েব। তবে বাকি দুটির বিষয়ে এখনও চুক্তি স্বাক্ষর করেননি তিনি।