২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিস মাতাচ্ছে ‘ম্যান অফ স্টিল’

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:15 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

যুক্তরাষ্ট্রে ১৪ জুন মুক্তি পাওয়া সুপারহিরো সিনেমা ‘ম্যান অফ স্টিল’-এর বক্স অফিস সংগ্রহ এরই মধ্যে ছাড়িয়ে গেছে প্রযোজকদের ধারণাকেও। ওয়ার্নার ব্রাদার্সসহ হলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থাগুলোর ধারণা ছিল মুক্তির প্রথম চারদিনে ৮ থেকে ১০ কোটি ডলার আয় করবে এটি; কিন্তু তাদের এই ধারণাকে ছাড়িয়ে জ্যাক ¯œাইডার পরিচালিত সুপারম্যানকে নিয়ে তৈরি এই সিনেমাটির এখন পর্যন্ত আয় সাড়ে ১২ কোটি ডলার। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, এভাবে চলতে থাকলে সাড়ে ২২ কোটি ডলার বাজেটের এই সিনেমা শিগগিরই এর মূলধন উঠিয়ে নিতে সক্ষম হবে কেবল যুক্তরাষ্ট্রের বাজারেই। মুক্তির দুই দিনেই ৪ কোটির বেশি আয় করে এখন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’ এর সঙ্গে শক্তভাবেই পাল্লা দিচ্ছে ক্রিস্টেফার নোলান প্রযোজিত এই সুপারহিরো ফিল্ম।

সিনেমাটির মূল চরিত্র সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন হেনরি ক্যাভিল। অন্যান্য চরিত্রে ছিলেন রাসেল ক্রো, কেভিন কস্টনার এবং এমি অ্যাডামসের মতো অভিনয়শিল্পী। একজন ক্রিপ্টোনিয়ান হিসেবে সুপারম্যানের জন্ম, পৃথিবীতে তার বেড়ে ওঠা পরিশেষে সুপারহিরো হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।