প্লেবয়ের জন্য আবারও বিবসনা কেট
মডেল কেট মস জনপ্রিয় ম্যাগাজিন প্লেবয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিতব্য নতুন সংখ্যায় বিবসনা হয়ে ছবি তুলবেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
গসিপ ওয়েবসাইট ‘নাও দিস ইজ নিউজ’ জানিয়েছে, প্লেবয় ম্যাগাজিনে বিবসনা হয়ে ছবি তোলার বিষয়টি নতুন নয় ৩৯ বছর বয়সী এই মডেলের জন্য। প্রায় দুই দশক আগে এই ম্যাগাজিনের জন্য বিবসনা হয়ে ছবি তুলেছিলেন কেট।
প্লেবয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সংখ্যাটি প্রকাশিত হবে ২০১৪ সালের জানুয়ারিতে।
কেট প্রথমবারের মতো বিবসনা হয়ে ছবি তুলেছিলেন ‘কেলভিন ক্লেইন’-এর একটি বিজ্ঞাপনে। তখন তার বয়স ছিল ১৬ বছর।
