২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের মা হলেন কিম

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 01:47 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ১৫ জুন, শনিবার । খবর ইয়াহু নিউজের।

সেলিব্রিটি ম্যাগাজিন ‘পিপল’ এবং ‘ইউএস উইকলি’ খবরটি নিশ্চিত করে জানিয়েছে, গোপন একটি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গেছে, শনিবার ১৫জুন  কন্যাশিশুর জন্ম দিয়েছেন কিম।

পিপল ম্যাগাজিন জানিয়েছে, জুলাইয়ের শুরুতে সন্তান জন্ম দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব করেছেন কিম। তবে এ বিষয়ে কথা বলার জন্য কিম কিংবা শিশুর বাবা ও কিমের প্রেমিক কেনি ওয়েস্টের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গায়ক কেনি ওয়েস্ট এবং কিম কারদাশিয়ান ২০১২ সালের এপ্রিল মাস থেকে প্রেম করা শুরু করেন।