২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে ‘টার্মিনেটর ৫’ শুটিং

হলিউডি অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগার সম্প্রতি জানিয়েছেন, ২০১৪ সালের জানুয়ারি মাসেই শুরু হতে যাচ্ছে সায়েন্স ফিকশন সিনেমা ‘টার্মিনেটর ৫’-এর শুটিং। খবর এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 02:43 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

কন্টাক্টমিউজিক জানায়, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত একবিংশ শতাব্দীর আর্থিক শিক্ষা শীর্ষ সম্মেলনে আরনল্ড বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান তাকে ‘টার্মিনেটর ৫’ সিনেমায় দেখতে চাইছে জানতে পেরে তিনি দারুণ আনন্দিত।

আরও জানা গেছে, জেমস ক্যামেরনের বন্ধু প্যাট্রিক লুসিয়ার এবং লাইতা কালোগ্রিডিসকে ‘টার্মিনেটর’ সিরিজের ৫ম সিনেমাটির চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে।