২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবকদের সম্মানিত করলেন হেলেন

দ্য কুইনখ্যাত অভিনেত্রী হেলেন মিরেন মানুষের জীবনরক্ষায় অবদান রাখার জন্য সম্প্রতি কয়েকজন স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা প্রদান করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

২০১১ সালে হেলেনের সিনেমা ‘দ্য ডেবট’-এর প্রিমিয়ারের সময় তার বন্ধু ক্রিস ওরউডের হার্ট অ্যাটাক হয়, ওই সময়ে উপস্থিত কয়েকজন পুলিশ অফিসার তাকে হাসপাতালে নিয়ে গেলে তার জীবন বাঁচানো সম্ভব হয়।

এরপর চলতি বছর ৯ জুন লন্ডনে অনুষ্ঠিত ‘লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস চ্যারিটি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেলেন তার পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের বিশেষ সম্মাননা প্রদান করেন।

কন্টাক্টমিউজিক আরও জানিয়েছে, লন্ডনের সিটি হলে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণীতে হেলেন তার বন্ধুর সুস্থ হয়ে ওঠার কথা জানান এবং সেই সঙ্গে বলেন, “জীবন বাঁচানোর জন্য বিশেষ কিছু জরুরি মেশিন জনসাধারণের কাছে সহজলভ্য করে তোলা উচিত।

৬৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “ক্রিস আজ বেঁচে আছেন, কারণ তাকে যথাসময়ে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছিল। এ রকম জীবন বাঁচানোর জন্য সাহায্যকারী মেশিন আরও সহজলভ্য হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “যারা মানুষের জীবন বাঁচাতে নিজেদের সময় ব্যয় করেন তাদের সম্মাননা জানানোর সুযোগ পেয়ে আমি গর্বিত।”

এরপর তিনি স্বেচ্ছাসেবীদের হাতে পুরস্কার তুলে দেন।